সাহিত্যে নোবেল পেলেন চীনের ইয়ান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা লেখক মো ইয়ান এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। সুইডিশ একাডেমি তাঁর কাজের প্রশংসা করে বলেছে, কল্পিত বাস্তবায়তা তাঁর কাজে লোকগাথা, ইতিহাস ও সমসাময়িক ঘটনাবলি একাকার হয়ে গেছে। বিবিসির খবরে বলা হয়, ৫৭ বছর বয়সী মো ইয়ানকে আজ বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কারের ১০৯তম আসরে পুরস্কৃত করা হয়।নোবেল ফাউন্ডেশনের এ পুরস্কারটিতে ভূষিত হওয়ার কারণে মো বাংলাদেশি মুদ্রায় প্রায় নয় কোটি ৭৪ লাখ টাকা পাবেন।