প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন অধিকারের ২২ মের সংখ্যায় সাহেদার আত্মহত্যার খবর পড়ে বুঝতে পারলাম আসল সত্যটা। ফুলের মতো একটি মেয়ের জীবনে এমন পরিণতি নেমে এসেছে, ভাবলে চোখের পানি ধরে রাখতে পারি না। কেন যেন মনে হয়, আমরা এ কোন দেশে বাস করি, যে দেশে টাকার বিনিময়ে ক্ষমতার দাপটে প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে এতটুকু বেগ পেতে হচ্ছে না খুনিদের। চিকিৎসকের কথা বলতে গেলে মনে করি, এসব চিকিৎসক যখন টাকা খেয়ে ময়নাতদন্তে প্রকৃত তথ্য না দেন, তখন প্রকৃত বিচার অনেক দূরে সরে যায়। পত্রিকা খুললেই দেখা যায়, অমুক থানার অমুক পুলিশ ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছে। রক্ষক পুলিশকেও মাঝেমধ্যে ভক্ষকের ভূমিকায় দেখা যায়। সাহেদাকে যদি সত্যিকারে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকে, তাহলে আমি সরকারের কাছে অনুরোধ করব, এর সুষ্ঠু বিচার আমরা চাই। নিরব আহম্মেদ ইসলামপুর, জামালপুর।