সাড়ে ছয় হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার সরকার কাল বুধবার ছয় হাজার ৩৫৯ জন কারাবন্দীকে মুক্তি দিচ্ছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে প্রচারিত খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে। দেশটির প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা আদেশের অধীনে এই বন্দীদের মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে আজ মঙ্গলবার মিয়ানমারের নবগঠিত মানবাধিকার সংস্থা দেশটির প্রেসিডেন্টের কাছে এক খোলা চিঠির মাধ্যমে কারাবন্দীদের মুক্তির আবেদন জানায়।মিয়ানমার সরকার যেসব বন্দীকে মুক্তি দেওয়ার কথা ভাবছে, তাদের মধ্যে কতজন রাজবন্দী তা জানা যায়নি। পশ্চিমারা মিয়ানমারের ওপর যেসব কারণে অবরোধ আরোপ করেছে, তার মধ্যে রাজবন্দীর বিষয়টি অন্যতম।