সাড়ে তিন ঘণ্টায় ১০৮১ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় বাজার শুরু হওয়ার পর সূচক গতকালের চেয়ে বাড়তে থাকে। বেলা ১১টা ৪০ মিনিটে সূচক ৮৭ পয়েন্ট বেড়ে যায়। দেড় ঘণ্টার মাথায় সূচকে আরও ৫ পয়েন্ট যোগ হয়ে ৪৭২৪ পয়েন্টে পঁেৌছায়। বেলা একটায় সূচক গতকালের চেয়ে ১২৪ পয়েন্ট বেড়ে ৪৭৫৭ পয়েন্টে পঁেৌছায়। এরপর সূচকের তির কিছুটা নিচের দিকে নামে থাকে। বেলা দুইটায় সূচক ৯৭ পয়েন্ট বেড়ে ৪৭২৯ পয়েন্টে পঁেৌছায়।এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২১টির, কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১০৮১ কোটি টাকার। বেলা ২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, বেক্সিমকো, বিএসসিসিএল, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফিন্যান্স, গোল্ডেন সন ও এমআই সিমেন্ট।