সাড়ে ৩ লাখ রোহিঙ্গা অবৈধভাবে বাস করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে অবৈধভাবে আসা তিন থেকে সাড়ে তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে। তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডেও লিপ্ত। এরই মধ্যে তাদের অনেকেই ভোটার হয়েছে। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে যাচ্ছে। সেখানেও অপরাধে লিপ্ত হয়ে দেশের ভাবমূতি ক্ষুণ্ন করছে বলে সরকারের কাছে খবর রয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে জাতিসংঘের শরণার্থী পুনর্বাসনবিষয়ক হাইকমিশনের বাংলাদেশের প্রতিনিধি ক্রেক সেনডার্সের সঙ্গে সাক্ষাত্ শেষে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক সাংবাদিকদের এসব কথা জানান।জাতিসংঘের প্রতিনিধি বাংলাদেশকে অবৈধভাবে আসা রোহিঙ্গাদের নিবন্ধন করে নেওয়ার প্রস্তাব করেছেন। বাংলাদেশে বর্তমানে দুটি ক্যাম্পে ২৫ হাজার রোহিঙ্গা নিবন্ধিত রয়েছে। এর বাইরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে আরও সাড়ে তিন লাখ রোহিঙ্গা।খাদ্যমন্ত্রী জানান, বাংলাদেশ চায়, এসব উদ্বাস্তুদের নিজ দেশে ফেরত পাঠাতে। মিয়ানমার সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বিষয়টি নিয়ে সে দেশের সরকারের আলোচনা হয়েছে।মন্ত্রীর দাবি, এখনো কমবেশি রোহিঙ্গা বাংলাদেশে আসছে। কিন্তু নিবন্ধন করার প্রক্রিয়া শুরু হলে আসার প্রবণতা আরও বাড়বে। সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ রোহিঙ্গাদের ওপর নজর রাখলেও তাদের অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ হচ্ছে না।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে এমনিতেই জনসংখ্যার চাপ। আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলার অবস্থা বিবেচনা করে সবাইকে নিবন্ধন দেওয়া সম্ভব নয়।অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বহির্বিশ্বের বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে যাচ্ছে রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যাচ্ছে।খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী রোহিঙ্গাদের ওপর কোনো ধরনের নির্যাতন চালাচ্ছে না। বরং রোহিঙ্গারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে জঙ্গিবাদ সন্ত্রাসের সঙ্গে জড়িয়ে পড়ছে। এ জন্য তারা নানা কৌশলের আশ্রয় নিচ্ছে। স্থানীয় নাগরিকদের সঙ্গে সামাজিক সম্পর্ক তৈরি করছে। জাতীয় পরিচয়পত্র নিচ্ছে, ভোটারও হচ্ছে। এরই মধ্যে নির্বাচন কমিশন এমন অনেককে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দিয়েছে।