সাড়ে ৪ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেট রুটে রেল চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ চালু হয়েছে। কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাজাপুর-রসুলপুর রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে একটি ট্রেনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হলে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বেলা দেড়টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। আজ শুক্রবার সকাল নয়টার দিকে বগিটি লাইনচ্যুত হয়েছিল।কুমিল্লা রেলস্টেশনের মাস্টার মো. হোসেন মজুমদার প্রথম আলোকে জানান, ওই এলাকায় সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের মালবাহী অংশের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে কুমিল্লা স্টেশনে আটকা পড়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী এবং লালমাইয়ে মালবাহী একটি ট্রেন।পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরিয়ে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।