সাড়ে ৪ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর আজ রোববার বেলা দেড়টার দিক থেকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সকাল নয়টার দিকে কুমিল্লার সদর উপজেলার রসুলপুর রেলস্টেশন এলাকায় কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। কনটেইনারবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। পরে উদ্ধারকারী একটি ট্রেন আখাউড়া থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। বেলা দেড়টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।আখাউড়া রেল জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) টি এ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।