সাড়ে ৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ রোববার ভোর ছয়টা থেকে প্রায় সাড়ে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ও আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে ঘন কুয়াশার কারণে চারটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে আটকা পড়ে। পরে সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) অর্পণ কুমার চন্দ সাড়ে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় বিষয়টি নিশ্চিত করেছেন।