সায়মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবেদন দাখিল করেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে অর্থ পাচারের মামলায় ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন আজ সোমবারও দাখিল করেনি গুলশান থানা পুলিশ। আদালত আগামী ১১ মার্চের মধ্যে পরোয়ানা জারির প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন পুলিশকে। ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশিরুল্লাহ এ নির্দেশ দেন। এ মামলার অপর আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো চিকিত্সা নেওয়ার জন্য দেশের বাইরে রয়েছেন। এর আগে গত ১৪ জানুয়ারি একই আদালত আরাফাত রহমান কোকোকে ১৫ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছিলেন। একইসঙ্গে ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছিল। গত বছরের ১২ নভেম্বর কোকো ও সায়মনের বিরুদ্ধে সিঙ্গাপুরে ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা পাচারের অভিযোগে মানিলন্ডারিং আইনে অভিযোগপত্র দেয় দুদক। গত বছরের ১৭ মার্চ রাজধানীর কাফরুল থানায় কোকোকে আসামি করে মামলা করা হয়।