সায়মা হত্যা মামলা, একজনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক সায়মা খানম হত্যা মামলার একমাত্র আসামি ফায়জুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক দেওয়ান মো. শফিউল্লাহ ২৩ জনের সাক্ষ্য নিয়ে এই রায় দেন। এ সময় আসামি ফায়জুলকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়েছিল।জানা গেছে, টাকা আদান-প্রদানের ঘটনাকে কেন্দ্র করে ২০০৭ সালের ১৭ জুলাই সায়মা খানমকে এলিফ্যান্ট রোডের বাসায় ঢুকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সায়মার স্বামী জহুরুল ইসলাম বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি করেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি সৈয়দ শামসুল হক। তাঁকে সহায়তা করেন আইনজীবী গোলাম মোস্তফা খান।গোলাম মোস্তফা খান বলেন, এই মামলায় ন্যায়বিচার আশা করা হয়েছিল, রায় তেমনটাই হয়েছে। যত দ্রুত সম্ভব মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।