সিআইএয়ের গুপ্তচর সন্দেহে ইরানে গ্রেপ্তার ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) গুপ্তচর সন্দেহে ইরান ১২ জনকে গ্রেপ্তার করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএয়ের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি-বিষয়ক কমিটির সদস্য পারভেজ সরৌরি দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিরা গুপ্তচর হিসেবে ইরানের সামরিক ও পারমাণবিক প্রকল্পের ওপর নজরদারি করছিল। তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও অন্যান্য আঞ্চলিক গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে।প্রভাবশালী এ আইনপ্রণেতা বলেন, পশ্চিমা বিশ্ব ইরানের ব্যাপারে তথ্য নিতে দেশটির ভেতরে ও বাইরে আঞ্চলিক গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহারের চেষ্টা করছে। কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থার তত্পরতার কারণে তাদের সেই উদ্যোগ ভেস্তে গেছে।যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা বলে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রকল্প চালাচ্ছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।