সিআরপিকে পাঁচ লাখ টাকা দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিআরপিতে চিকিৎসাধীন সাভারে ভবনধসে গুরুতর আহত রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য মেরিল-প্রথম আলো-সাভার সহায়তা তহবিলের পক্ষ থেকে কাল সোমবার পাঁচ লাখ টাকা দেওয়া হবে। সাভারে সিআরপি (সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব প্যারালাইজড) কর্তৃপক্ষের কাছে আগামীকাল বিকেলে এ টাকা হস্তান্তর করা হবে। উল্লেখ্য, আহত রোগীদের ব্যবহারের জন্য ২০টি হুইলচেয়ার কেনা বাবদ এর আগে তহবিল থেকে সিআরপিকে দুই লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়।তহবিলে সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রথম আলো কার্যালয়ে সাহায্য গ্রহণ করা হয়। শুক্রবার সাহায্য নেওয়া হয় বেলা ১১টা থেকে একটা পর্যন্ত। এ ছাড়া ব্যাংক চলাকালে ঢাকা ব্যাংকের যেকোনো শাখায় মেরিল-প্রথম আলো-সাভার সহায়তা তহবিলে সাহায্যের অর্থ জমা নেওয়া হয়। গতকাল যাঁরা সহায়তা দিয়েছেন:শুদ্ধ ২০০০, সান্তু ৫০০, সাজ্জাদুল করিম ৫০০০, নাবিলা শারমিন ১০০০, নাহিদ পারভীন ৫০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ১০০০০, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (ওসমানী হল) ৪৭৫১, আতিক খান ২০০, মসীহ শিরিন ফাউন্ডেশন ১৫০০০, মীর আখতারুল আলম ৪৫০০ ও এনজেলস কেয়ার ফাউন্ডেশন ২০০০। মোট ৪৯৯৫১। তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১৩ লাখ ৬২ হাজার ১৫৩ টাকা।