সিইউএফএলে গ্যাস সরবরাহ কমানো হয়েছে
চট্টগ্রামে গ্যাস-সংকটের কারণে রাউজান তাপবিদ্যুেকন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। চলমান গ্যাস-সংকট মোকাবিলা করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন। একই সঙ্গে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানাতেও (সিইউএফএল) গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার থেকে রাউজান তাপবিদ্যুেকন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। তবে এর আগের দিন বৃহস্পতিবার থেকে শিকল বাহা পিকিং পাওয়ার প্লান্ট চালু করা হয়।জানা গেছে, রাউজান তাপবিদ্যুেকন্দ্র চালাতে গেলে ৩০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস দরকার হয়। পিকিং পাওয়ার প্লান্টে বর্তমানে সরবরাহ করা হচ্ছে ২৭ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে সিইউএফএলে ১৭ মিলিয়ন ঘনফুট থেকে কমিয়ে সরবরাহ ১২ মিলিয়ন ঘনফুটে নামানো হয়েছে।কেজিডিসিএলের কর্মকর্তারা বলেন, কাল রোববার থেকে চট্টগ্রামের কারখানাগুলোয় পুরোদমে সময় বিন্যাস (স্ট্যাগারিং) করে গ্যাস সরবরাহ শুরু হবে। এতে অন্য যেসব কারখানা চালু থাকবে, সেখানে যাতে পুরোদমে গ্যাস পাওয়া যায়, সে জন্য এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।