সিইসি পদে আলী ইমাম ও রকিবউদ্দিনের নাম প্রস্তাব
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক মন্ত্রিপরিষদসচিব আলী ইমাম মজুমদার এবং সাবেক সচিব কাজী রকিবউদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেছে অনুসন্ধান কমিটি।বাকি চারজন কমিশনারের জন্য আটজনের নাম প্রস্তাব করা হয়েছে। তাঁরা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মোবারক, সাবেক আইজিপি মোহাম্মদ হাদিসউদ্দিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুল করিম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহনেওয়াজ, ব্রতী সমাজকল্যাণ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন সোনিয়া মুরশিদ ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শাহ মো. মনসুরুল হক।অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে এসব নামের প্রস্তাব করে। এরপর মন্ত্রিপরিষদসচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানান।এর আগে আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুসন্ধান কমিটির বৈঠক হয়। অনুসন্ধান কমিটির এটিই শেষ বৈঠক। রাষ্ট্রপতি যেকোনো সময় প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগ দিতে পারেন।