সিইসি ৪ জুন চট্টগ্রাম যাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আগামী ৪ জুন চট্টগ্রাম যাবেন। এ দিন সকাল ১০টায় তিনি মুসলিম হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিতে যাওয়া সব মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, সিইসি বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভা করবেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ৪ জুন সিএসইর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘২ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সিএসইর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে দেওয়া হবে।’প্রসঙ্গত, আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।