সিউলের সঙ্গে মীমাংসা চায় পিয়ংইয়ং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান বিরোধ অবসানের ডাক দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভাষণে কিম জং উন এ আহ্বান জানান। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।শান্তি চুক্তির মাধ্যমে ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের অবসান ঘটে। তবে দেশ দুটির মধ্যে এখনো আক্ষরিক অর্থে যুদ্ধাবস্থা বিদ্যমান। দুই দেশের সীমান্তে সেনাবাহিনী সার্বক্ষণিক সতর্কাবস্থায় আছে। এ ছাড়া সীমান্তে গুলিবিনিময় ও প্রাণহানির ঘটনাও ঘটছে।২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হন কিম জং উন। আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও গত বছরের ডিসেম্বরে দূরপাল্লার রকেট ছোড়ে উত্তর কোরিয়া। দেশটি বলছে, তারা মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ উেক্ষপণ করবে। এ ঘটনার পর দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে।