এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)প্রশ্ন: আমি হিসাববিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র। আমি সিএ পড়তে চাই। এর জন্য কি ভর্তি পরীক্ষা দিতে হয়? আমি জানি, ভর্তির জন্য সাত পয়েন্ট দরকার। এ ক্ষেত্রে কীভাবে পয়েন্ট মূল্যায়ন করা হয়?সুমিত সাহাসিলেটপরামর্শ: আপনি অনার্স শেষ করে সিএ পড়তে পারেন। এর জন্য আপনাকে একটি সিএ ফার্মের সঙ্গে সংযুক্ত হতে হবে। কিছু কিছু সিএ ফার্ম লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে থাকে। সিএ পড়তে হলে এসএসসি, এইচএসসি, স্নাতকসহ সাত পয়েন্ট দরকার হয়, যেখানে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৩.৫/প্রথম বিভাগের জন্য তিন পয়েন্ট, জিপিএ-২-এর বেশি বা দ্বিতীয় বিভাগের জন্য দুই পয়েন্ট এবং স্নাতক জিপিএ চার-এর জন্য তিন পয়েন্ট ধরা হয়। এ তিন ধাপের কোনোটিতেই তৃতীয় বিভাগ থাকা চলবে না। অন্যদিকে এসএসসি ও এইচএসসি—উভয়টিতে যদি জিপিএ-৫ থাকে, তবে চার বছরের মধ্যে একজন শিক্ষার্থী সিএ হওয়ার সুযোগ পেতে পারেন। এই ভর্তিযোগ্যতা শিক্ষা মন্ত্রণালয় ও আইসিএবি কর্তৃক পরিবর্তন হতে পারে। এ ছাড়া বিস্তারিত জানার জন্য আপনি www.icab.org.bd/icab_entry.php ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। মাহবুব আহমেদ সিদ্দিকএসিএ, সিনিয়র ডেপুটি ডিরেক্টর (টেকনিক্যাল), দ্য ইনিস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)।