এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২২ নভেম্বর এসেছিলেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবির সহসভাপতি মো. শাহাদা ৎ হোসেন। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। চার্টার্ড অ্যাকাউন্ট অর্থা ৎ সিএ কোর্সে পড়াশোনা এবং এ পেশার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেনকথাবন্ধু: সিএ পড়ার জন্য কি বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন আছে? এ জন্য কমার্স (বাণিজ্য) বাধ্যতামূলক কি না?শাহাদা ৎ হোসেন: চার্টার্ড অ্যাকাউন্ট অর্থা ৎ সিএ পড়ার জন্য কমার্স (বাণিজ্য) বাধ্যতামূলক না। যেকোনো বিভাগের শিক্ষার্থীরা চাইলে সিএ পড়তে পারেন। বর্তমানে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবির নিয়ম অনুযায়ী এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন এমন সবাই সিএ পড়তে পারেন। এ ছাড়া নির্দিষ্ট কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই। তবে সিএ পড়ার জন্য অ্যাকাউন্টিং, ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ল মেটার, ট্যাক্স মেটার ইত্যাদি বিষয়ে আগ্রহ থাকতে হবে। এ ছাড়া ইংরেজিতে দক্ষ হতে হবে।কথাবন্ধু: বাংলাদেশে এই বিষয়ে পড়ার সুযোগ কেমন?শাহাদা ৎ হোসেন: বর্তমানে বাংলাদেশে সিএ পড়ার অনেক সুযোগ রয়েছে। প্রতিবছর ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ বা আইসিএবিতে অনেকে পড়াশোনা করছেন। সিএ বিষয়ে পড়াশোনা জনপ্রিয় হওয়ায় এখন এ বিভাগে শিক্ষার্থীদের সংখ্যাও বাড়ছে।কথাবন্ধু: সিএ করতে খরচ কেমন এবং শেষ করতে কত দিন সময় লাগে?শাহাদা ৎ হোসেন: সিএতে পড়াশোনা দুই ধরনের। যাঁরা এইচএসসি বা এ লেভেল করে আসেন তাঁদের জন্য চার বছরের কোর্স। আর যাঁরা স্নাতক এবং স্নাতকোত্তর পাস করে আসেন তাঁদের জন্য তিন বছরের কোর্স রয়েছে। একজন শিক্ষার্থীকে ভর্তি হতে হলে রেজিস্ট্রেশনের জন্য ৩০ হাজার টাকা দিতে হবে। এর মধ্যে থাকবে কোচিং ফি, পড়াশোনার জন্য যাবতীয় খরচ এবং গ্রন্থাগার ব্যবহারের সুয়োগ। এরপর সিএ কোর্সের মোট তিনটি লেভেল রয়েছে। প্রতিটিতে আলাদাভাবে টাকা জমা দিতে হবে। নলেজ লেভেলের জন্য লাগবে আট হাজার ৫০০ টাকা, অ্যাপ্লিকেশন লেভেলের জন্য লাগবে ১৮ হাজার টাকা এবং অ্যাডভান্স লেভেলের জন্য লাগবে ১২ হাজার টাকা। অ্যাডভান্স লেভেলের পর কেস স্টাডি করতে লাগবে ১০ হাজার টাকা। সব মিলিয়ে আপনাকে ৭৮ হাজার ৫০০ টাকা ব্যয় করতে হবে।কথাবন্ধু: অন্যান্য ডিগ্রির চেয়ে এই ডিগ্রির পার্থক্য কোথায়?শাহাদা ৎ হোসেন: সিএ করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়। একই সঙ্গে আপনাকে একজন চার্টার্ড অ্যাকাউনট্যান্টের সঙ্গে থেকে তিন বছর বা চার বছর কাজ করতে হবে। যেমন অডিট, অ্যাকাউন্টিং (হিসাবরক্ষণ) ইত্যাদি। কিন্তু অন্যান্য পেশায় পড়াশোনা শেষ করে তারপর চাকরি করতে হয়। কিন্তু এখানে পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে কাজ করার সুযোগ থাকে।কথাবন্ধু: সিএ শিক্ষার্থীদের জন্য কি কোনো বৃত্তির ব্যবস্থা আছে?শাহাদা ৎ হোসেন: সিএ শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার অনেক সুযোগ রয়েছে। আইসিএবি থেকেও বৃত্তি দেওয়া হয়। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, আইসিএনপির সদস্য এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম বিভিন্ন সময় আইসিএবিকে ফান্ড দিয়ে থাকে। সেই ফান্ড থেকে আইসিএবি মেধাবী এবং অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। পাশাপাশি শিক্ষার্থীরা এখান থেকে আয়ও করতে পারেন।কথাবন্ধু: অনেকের ধারণা, সিএ পাস করাটা অনেক কঠিন, এর সঙ্গে কি আপনি একমত?শাহাদা ৎ হোসেন: আমি মোটেও এ বিষয়টির সঙ্গে একমত নই। সিএ পাস করা কঠিন, এটি সম্পূর্ণ ভুল ধারণা। কারণ সিএ পাস করা কঠিন কিছু নয়। বরং খুব সহজেই নির্দিষ্ট পাঠ্যসূচি এবং নিয়মিত পড়াশোনা করলে সিএ পাস করা আরও সহজ। লক্ষ্য থাকলে আপনি অবশ্যই গন্তব্যে পৌঁছাবেন।কথাবন্ধু: মেয়েদের জন্য সিএ পেশার ক্ষেত্রে কি কোনো বাধা আছে?শাহাদা ৎ হোসেন: কোনো বাধা নেই। বরং মেয়েদের জন্য এ পেশা আরও বেশি সম্ভাবনাময়। আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানই আছে, যেখানে নারীদের অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়ে থাকে। সে তুলনায় আমাদের দেশে মেয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সংখ্যা খুবই কম। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে মেয়েদের সুযোগ অনেক বেশি ও সম্ভাবনাময়। মেয়েদের আরও বেশি সিএ পেশায় আসা উচিত।শ্রোতাবন্ধু রনী (খুদেবার্তা থেকে) মাদ্রাসার শিক্ষার্থীরা কি সিএ করতে পারবেন?শাহাদা ৎ হোসেন: অবশ্যই পারবেন। সিএ করতে যে ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় সে রকম থাকলে অবশ্যই আপনি সিএ করতে পারবেন। কথাবন্ধু: একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিদেশে গিয়ে কীভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন?শাহাদা ৎ হোসেন: সম্প্রতি আইসিএবির সঙ্গে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ইনস্টিটিউটের একটি এমওইউ (সমঝোতা স্মারক)সই হয়েছে। এখান থেকে কেউ সিএ পাস করলে সেখানে গিয়ে তিনটি বিষয় এবং কেস স্টাডি সম্পন্ন করে ইংল্যান্ডে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে পারেন। এখান থেকে সিএ করে বাইরে গিয়েও আপনি আপনার পেশা গড়তে পারেন। এ জন্য বিদেশ থেকে ডিগ্রিও নিতে পারেন। বহির্বিশ্বেও চার্টার্ড অ্যাকাউনট্যান্সি পেশার চাহিদাও অনেক বেশি।কথাবন্ধু: এসিসিএ এবং সিএর মধ্যে পার্থক্য কী?শাহাদা ৎ হোসেন: এসিসিএ পড়তে হলে তাঁকে নির্দিষ্ট পাঠ্যসূচির ওপর পড়াশোনা করতে হয়ে। সে সময় চাইলেও অন্য কোথাও কাজ করা যায়। কিন্তু সিএ করার সময় আপনি অন্য কাজ করতে পারবেন না। কারণ, সিএ করার সময় পড়াশোনার পাশাপাশি আপনাকে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কাছে থেকে কাজ করতে হবে। শ্রোতাবন্ধু ফারুক (খুদেবার্তা থেকে): সিএ পড়তে হলে কোথায় ভর্তি হতে হবে এবং সিএ পড়ার জন্য ভর্তিসম্পর্কিত বিশদ তথ্য কোথায় পাওয়া যাবে?শাহাদা ৎ হোসেন: এ জন্য আপনাকে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স অব বাংলাদেশ বা আইসিএবিতে ভর্তি হতে হবে। সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ ঠিকানায় যোগাযোগ করতে পারেন। এ ছাড়া আইসিএবির নিচতলায় একটি কাউন্সেলিং সেন্টার আছে। সেখান থেকেও বিস্তারিত জানা যাবে। অথবা www.icab.org.bd ওয়েবসাইটে ভর্তি ও পড়াশোনা-সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। গ্রন্থনা: সুদীপ দে