সিএনজি অটোরিকশার সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশার সর্বনিম্ন ভাড়া ধার্য করা হয়েছে ২৫ টাকা। আগামী ১ জানুয়ারি থেকে এ নতুন ভাড়া কার্যকর হবে। এর আগে সর্বনিম্ন ভাড়া ছিল ১৮ টাকা।প্রথম দুই কিলোমিটারের ভাড়া ১৮ টাকা করা হয়েছে। আগে ছিল ১৪ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ছয় টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে সাত টাকা। আর সিএনজি অটোরিকশার মালিকের দৈনিক জমা ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।আজ বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।বৈঠকে সভাপতিত্ব করেন যোগাযোগমন্ত্রী আবুল হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান এবং সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।