সিএনজি চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা, ঢাকা ও চট্টগ্রামে তিন দিন ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা চোরদের একটি চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) একটি দল। গ্রেপ্তার ছয়জনেরই বাড়ি কুমিল্লার মুরাদনগরে।জানা যায়, এই চক্রটি কৌশলে একটি সিএনজি চুরি করে দুই-তিন হাত বদল করে। এই চক্রের প্রধান মোবারক চট্টগ্রাম ভেটেরেনারি বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরী। তিনি র্যাবের কাছে স্বীকার করেছেন, তাঁর দল মাসে ১৫-২০টি সিএনজি অটোরিকশা চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে। একেকটি সিএনজিতে তাঁরা এক থেকে দুই লাখ টাকা লাভ করেন।