সিএনজি স্টেশনের কোষাধ্যক্ষকে গুলি, ৮০ হাজার টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকায় আজ মঙ্গলবার ভোরে একটি সিএনজি স্টেশনে ঢুকে কোষাধ্যক্ষকে গুলি করে ৮০ হাজার টাকা লুটে নিয়েছে একদল ডাকাত। কোষাধ্যক্ষের নাম প্রদীপ শেখ (৩৫)। গুরুতর আহত প্রদীপকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিত্সাধীন প্রদীপ শেখের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রুহুল আমিন প্রথম আলো ডটকমকে জানান, প্রদীপ পুরান ঢাকার ২১ জয়কালী মন্দিরের এইচ এইচ এন্টারপ্রাইজ নামের সিএনজি স্টেশনের কোষাধ্যক্ষ। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে পাঁচ-ছয়জন ডাকাত সিএনজি স্টেশনটির বুথের দরজা ভেঙে ক্যাশ কাউন্টারে ঢুকে পড়ে। তারা প্রদীপ শেখের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।যোগাযোগ করা হলে ওয়ারী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, ডাকাতেরা ক্যাশ কাউন্টার থেকে টাকা নিতে চাইলে প্রদীপ বাধা দেয়। পরে তাঁকে গুলি করে ক্যাশ থেকে টাকা নিয়ে একটি প্রাইভেট কারে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়ারী থানায় মামলার প্রস্তুতি চলছে।