সিএনজিচালিত অটোরিকশাচালকদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশাশ্রমিকদের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। আজ শনিবার রাতে সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রথম আলো ডটকমকে কর্মসূচি প্রত্যাহার করার কথা নিশ্চিত করে জানান, শ্রমিকদের ১০ দফা দাবির বিষয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।পুলিশের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা, মালিকদের অতিরিক্ত জমা আদায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ ১০ দফা দাবিতে গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করে আসছিল অটোরিকশাশ্রমিকেরা। চার দিন পর আজ তাঁরা এ কর্মসূচি প্রত্যাহার করে নিলেন। অবশ্য আজ দিনভর রাজধানীতে অল্পসংখ্যক অটোরিকশা চলাচল করতে দেখা যায়। ধর্মঘটি শ্রমিক নেতারা জানান, মালিকপক্ষ কোথাও কোথাও জোর করে চালকদের গাড়ি চালাতে বাধ্য করেছে।