সিএনজির দাম দ্বিগুণ করার প্রস্তাব অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এনার্জি রেগুলেটরি কমিশনকে সিএনজির দাম দ্বিগুণ করার সুপারিশ অনুমোদন করার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, বিশ্বে কোনো দেশে জ্বালানি তেলের চার ভাগের এক ভাগ দামে এখন সিএনজি পাওয়া যায় না।আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘বিদ্যুত্ ও জ্বালানি খাতে বিনিয়োগ: সুযোগ ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ২০১২ সাল নাগাদ চাহিদা অনুযায়ী বিদ্যুত্ উত্পাদন সম্ভব হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ ইনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।