সিএনজির দাম প্রতি ইউনিটে ৫ টাকা বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজির দাম প্রতি ইউনিটে পাঁচ টাকা বাড়ল। আজ সোমবার রাত ১২টার পর থেকে এই দাম কার্যকর হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক অন্তর্বর্তীকালীন আদেশে এই দাম বাড়িয়েছে। আজ সকালে পেট্রোবাংলা কমিশনে দাম বাড়ানোর প্রস্তাব পাঠায় বলে জানা গেছে। পরে কমিশনের কার্যালয়ে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।যোগাযোগসচিব মোজ্জাম্মেল হক খান বলেন,সিএনজিচালিত অটোরিকশার ভাড়া কিলোমিটারপ্রতি ১৪ পয়সা বাড়িয়ে সাত টাকা ৬৪ পয়সা করা হয়েছে। দু-এক দিনের মধ্যে নতুন ভাড়ার গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের আগে বাড়তি ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান সচিব। গতকাল রোববার সরকার নির্বাহী আদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায়। অকটেন, পেট্রল, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি পাঁচ টাকা ও ফার্নেস তেলের দাম প্রতি লিটারে আট টাকা করে বাড়ানো হয়। আর আজ বাড়ানো হলো সিএনজির দাম।