সিএনজির দাম বাড়ানোর পরামর্শ স্পিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহূত গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ।আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সাংসদ আবদুর রহমানের গ্যাসসংকট নিয়ে এক সম্পূরক প্রশ্নের পর তিনি এ পরামর্শ দেন।স্পিকার আবদুল হামিদ বলেন, ‘চেয়ারে থেকে গাড়িতে ব্যবহূত গ্যাসের দাম বাড়ানোর কথা বললে আমি আন-পপুলার (অজনপ্রিয়) হবো ঠিক। কিন্তু তাতে কিছু আসে যায় না। ঢাকা শহরে যেভাবে গাড়ির জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহূত হচ্ছে, সে ক্ষেত্রে দাম বাড়ানো ছাড়া উপায় নেই। এটি যানজটেরও একটি বড় কারণ। আশা করি প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন।’এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেশ মনোযোগ সহকারে স্পিকারের বক্তব্যের নোট নিতে দেখা যায়।