সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইনের গেজেট প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর অধিকতর সংশোধন সাপেক্ষে গেজেট প্রকাশ করা হয়েছে। ১০ ডিসেম্বর আইনটি গেজেট আকারে প্রকাশ করা হয়, যা আজ বৃহস্পতিবার এসইসিতে পৌঁছায়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।গত ১৯ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) আইন, ২০১২ অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে উত্থাপন করেন। এর আগে ৯ অক্টোবর খসড়া আইনে রূপান্তরের জন্য বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদন পায়।পৃথিবীর উন্নত দেশগুলোর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সংগতি রেখে বর্তমানে কমিশন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ নামে অভিহিত হবে। এ ছাড়া ‘সদস্য’ পদবি পরিবর্তন করে ‘কমিশনার’ করা হবে।নতুন এ আইনে বাংলাদেশ ব্যাংককে অবহিত করে পুঁজিবাজার-সংক্রান্ত তদন্তে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য এসইসি সংগ্রহ করতে পারবে। এ ছাড়া কমিশন অন্যান্য দেশের কমিশনের সঙ্গেও তথ্য বিনিময় করতে পারবে। এই আইনে এসইসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংকের মতো করা হবে। এতে করে আরও মেধাবী ও যোগ্য জনবল কমিশনে সম্পৃক্ত হবে। এ ছাড়া সরকারের অনুমোদন নিয়ে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য উপদেষ্টা বা পরামর্শক নিয়োগের বিধান রাখা হয়েছে। এ ছাড়াও সরকারের অনুমোদনক্রমে দেশি ও বিদেশি সংস্থার সঙ্গে সিকিউরিটিজ সংক্রান্ত সহযোগিতা ও তথ্যবিনিময় চুক্তি সম্পাদন করার বিধান রাখা হয়েছে আইনে।এ আইনে ডেরিভিটিভসহ সিকিউরিটিজ লেনদেন-সংক্রান্ত সেটেলমেন্টের জন্য স্থাপিত ক্লিয়ারিং করপোরেশন গঠন করা হবে। নতুন আইনে আরও উল্লেখ রয়েছে, আরোপিত জরিমানার পরিপ্রেক্ষিতে অন্যত্র আপিল করতে চাইলে সংশ্লিষ্ট কোম্পানিকে কমিশনে জরিমানার ১৫ শতাংশ অর্থ জমা দিতে হবে। এ ছাড়া এ আইনের অধীনে কমিশন কর্তৃক আরোপিত অর্থদণ্ড অনাদায়ি হলে তা বকেয়া ভূমি রাজস্ব হিসেবে আদায়যোগ্য হবে।