সিক্যুয়েল হচ্ছে ‘দ্য মাপেটস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের নভেম্বরে জেমস ববিন পরিচালিত মিউজিক্যাল কমেডি ছবি ‘দ্য মাপেটস’ মুক্তির পরপরই দারুণ সাড়া ফেলে বিশ্বের বিভিন্ন দেশে। ছবির ‘ম্যান অর মাপেট’ গানটির জন্য এবারের অস্কার আসর থেকে সেরা গান বিভাগে পুরস্কারও জিতে নিয়েছে ছবিটি। ওয়াল্ট ডিজনি পিকচার্সের ব্যানারে নির্মিত ছবিটির সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার এর সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করছেন ডিজনি চলচ্চিত্রের কর্তা ব্যক্তিরা।নিকোলাস স্টোলারকে সঙ্গে নিয়ে ‘দ্য মাপেটস’-এর চিত্রনাট্য লিখেছিলেন মার্কিন অভিনেতা ও চিত্রনাট্যকার জেসন সিজেল। ছবির গ্যারি চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি। তবে সিক্যুয়েল নির্মাণপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারছেন না সিজেল। ছবিতে অভিনয়ের ব্যাপারেও তিনি অপারগতা প্রকাশ করেছেন। চলচ্চিত্র ও টেলিভিশনের কাজের ব্যস্ততাই এর মূল কারণ।এ প্রসঙ্গে সিজেলের উদ্ধৃতি দিয়ে কনট্যাক্টমিউজিক জানিয়েছে, ‘আমার লক্ষ্য ছিল দ্য মাপেটসকে ফিরিয়ে আনা। আমার ধারণা, আমার সে লক্ষ্য পূরণ হয়েছে। এবার অন্যান্য কাজে মনোযোগী হতে চাই।’উল্লেখ্য, এর আগে মুক্তি পাওয়া ‘মাপেটস’ সিরিজের ছবির মধ্যে রয়েছে ‘দ্য গ্রেট মাপেট কেপার’ (১৯৮১) ও ‘দ্য মাপেটস টেক ম্যানহাটন’ (১৯৮৪)।