সিগন্যাল সেক্টরের ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিদ্রোহের ঘটনায় সিগন্যাল সেক্টরের ১৮৭ জন বিডিআর জওয়ানের মধ্যে ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে আনা অভিযোগ কাল সোমবার একই আদালতে পড়ে শোনানো হবে।পরে পৃথকভাবে আসামিদের ‘দোষী না নির্দোষ’ জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।পিলখানার দরবার হলের বিশেষ আদালত-৮-এ আজ রোববার এ বিচারকাজ অনুষ্ঠিত হয়।শুনানি শেষে আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হক। সভাপতিকে বিচারকাজে সহযোগিতা করেন বিডিআরের দুই কর্মকর্তা লে. কর্নেল মো. সেরাজুল হক ও মেজর জাহিদুর রহমান খান এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীস্মদেব। শুনানিকালে এ মামলার প্রসিকিউটর মেজর মোহাম্মদ আহসান হাবিব ১৮৭ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন এবং আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আবেদন জানান।এ সময় প্রসিকিউটর আদালতে ভিডিওফুটেজ ও স্থিরচিত্রের মাধ্যমে অভিযুক্তদের অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।