সিগন্যালে সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিগন্যালে গাড়ি আটকে থাকলে সাময়িক অস্বস্তি বাড়ে আরোহী ও চালকের। এ থেকে মুক্তির লক্ষ্যে ওই সময়ে রবীন্দ্রসংগীত বাজানোর উদ্যোগ নিচ্ছে কলকাতা পুলিশ। অর্থাৎ সিগন্যালে লালবাতি জ্বললেই বেজে উঠবে রবীন্দ্রসংগীত। চালক ও আরোহীরা তা শুনতে পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাসভবন এলাকার একটি মোড়ে এই ব্যবস্থা চালু করেছেন। তিনি এখন কলকাতার গুরুত্বপূর্ণ সব সড়ক মোড়ের সিগন্যালে তা চালু করতে চাইছেন এবং এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেছেন। কলকাতা প্রতিনিধি