সিঙ্গাপুরে আগামী ৭ মে সাধারণ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে আগামী ৭ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট এস আর নাথান আজ মঙ্গলবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।প্রেসিডেন্ট নাথান আজ সরকারি গেজেটে পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা জানান। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুঙের সঙ্গে পরামর্শ করেই এ ঘোষণা দেওয়া হয়।সিঙ্গাপুরের নিউজ এশিয়া চ্যানেল জানায়, নির্বাচনে প্রার্থীদের ২৭ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।দেশটিতে গত তিনটি সাধারণ নির্বাচনই পার্লামেন্ট ভেঙে দেওয়ার তিন সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি ১৯৫৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে। গত সাধারণ নির্বাচনে দলটি ৮৪ আসনের মধ্যে ৮২ আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে।