সিঙ্গাপুরে ‘রোড শো’ শুরু হচ্ছে কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের পিছিয়ে পড়া বিদ্যুত্ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য কাল সোমবার ও পরশু মঙ্গলবার সিঙ্গাপুরে ‘রোড শো’ অনুষ্ঠিত হচ্ছে। সরকারের পরিকল্পিত তিনটি ‘রোড শো’র মধ্যে এটি দ্বিতীয়। এই রোড শোতে অংশ নেওয়ার জন্য সরকারি প্রতিনিধিদল গত শনিবার রাতে সিঙ্গাপুর রওনা হয়ে গেছে।তৃতীয় রোড শোটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে ২৮ ও ২৯ জানুয়ারি। সেখানে অংশ নেওয়ার জন্য সিঙ্গপুর থেকেই প্রতিনিধিদলটি নিউইয়র্কে যাবে। এর আগে গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর লন্ডনে প্রথম রোড শোটি অনুষ্ঠিত হয়। এই তিনটি রোড শোর উদ্দেশ্য, বিদ্যুত্ ও জ্বালানি খাতে অন্তত ৩৫ হাজার কোটি টাকা (৫০০ কোটি মার্কিন ডলার) বিদেশি বিনিয়োগ আনা।বিদ্যুত্সচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানিয়েছেন, সিঙ্গাপুরের রোড শোতে অংশ নেওয়ার জন্য ৭৫টি প্রতিষ্ঠানের ১২৫ জন প্রতিনিধি নিবন্ধন করেছেন।