সিজারে ‘দ্য আর্টিস্ট’ ছবির জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারের দুই দিন আগে ফের আলোচনার টেবিলে নির্বাক ছবি দ্য আর্টিস্ট। গত শুক্রবার বসেছিল ফ্রান্সের অস্কারখ্যাত সিজার অ্যাওয়ার্ডের আসর। সেখানে সেরা ছবিসহ মোট ছয়টি বিভাগে অ্যাওয়ার্ড জিতে নিল মিশেল হাজানাভিসিয়াস পরিচালিত এই ছবিটি। তবে কান, গোল্ডেন গ্লোব, বাফটা অ্যাওয়ার্ড ও অস্কার মনোনয়ন পাওয়া জ্যঁ দুজারদেঁকে হটিয়ে সেরা অভিনেতার পুরস্কারটি বাগিয়েছেন আনটাচেবল ছবির নায়ক ওমার সাই। এপি।