সিটবেল্ট না বাঁধায় আজ ৬৬৭ মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটবেল্ট বেঁধে গাড়ি না চালানোর অভিযোগে আজ মঙ্গলবার ৬৬৭টি মামলা করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। এ ছাড়া গাড়ি চলা অবস্থায় মোবাইল ফোনে কথা বলায় ৩৭টি ও মোটরসাইকেলে হেলমেট ব্যবহার না করার অভিযোগে ১৯০টি মামলা হয়েছে। তবে ফুট ওভারব্রিজ বা নির্ধারিত স্থান ব্যবহার করে রাস্তা পার না হওয়ায় কোনো মামলা হয়নি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন আজ সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। আজ সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চালানো অভিযানে এসব মামলা হয়। প্রসঙ্গত, যাত্রী ও চালকদের সিটবেল্ট বাঁধা, চালকদের মোবাইল ফোনে কথা বলা বন্ধ করা ও মোটরসাইকেলে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে মহানগর ট্রাফিক পুলিশ ১ নভেম্বর থেকে এ অভিযান শুরু করে।