সিটবেল্ট না বাঁধায় ৬৬৭টি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটবেল্ট না বেঁধে গাড়ি চালানোর অভিযোগে রাজধানীতে গতকাল মঙ্গলবার ৬৬৭টি মামলা করেছে মহানগর ট্রাফিক পুলিশ। এ ছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলায় ৩৭টি এবং হেলমেট না পরে মোটরসাইকেল চালানোর অভিযোগে ১৯০টি মামলা হয়েছে বলে পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) ওয়ালিদ হোসেন জানিয়েছেন।যাত্রী ও চালকদের সিটবেল্ট বাঁধা, চলন্ত অবস্থায় চালকদের মোবাইল ফোনে কথা বন্ধ করা ও মোটরসাইকেলে হেলমেট ব্যবহার এবং জেব্রা ক্রসিং ও ফুটওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পার হওয়া নিশ্চিত করতে গত সোমবার থেকে অভিযান শুরু করেছে পুলিশ।