সিটি করপোরেশন নির্বাচন: চট্টগ্রামে সেনাবাহিনীর টহল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আজ সোমবার চট্টগ্রাম নগরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের আগে ঘোষণা অনুযায়ী আজ থেকে সেনা মোতায়েন করা হলো। সকালেই তারা শহরের বিভিন্ন জায়গায় টহল শুরু করে।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সেনাসদস্যরা শহরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন ব্যায়ামাগারে অস্থায়ী প্রধান কার্যালয় হিসেবে অবস্থান করছেন। সেখানেই নির্বাচনের ব্যালট পেপার, ব্যালট বাক্স ও অন্য সরঞ্জামাদি রাখা হয়েছে। এ ছাড়া নগরের অন্য পাঁচটি স্থানেও অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে বলে জানা গেছে। সেনাবাহিনী ১৮ জুন পর্যন্ত মোতায়েন থাকবে।