সিটি করপোরেশন নির্বাচনে অধিকাংশ প্রার্থী ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী চার সিটি করপোরেশ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অধিকাংশই ব্যবসায়ী। ৫৫ শতাংশের বেশি প্রার্থীর পেশা ব্যবসা। শিক্ষাগত যোগ্যতার বিচারে ৪০ শতাংশের বেশি প্রার্থীর যোগ্যতা এসএসসি বা এর নিচে। আর মামলা-মোকদ্দমা রয়েছে এমন প্রার্থীর সংখ্যাও ৩০ শতাংশের বেশি।আজ বৃহস্পতিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) এক সংবাদ সম্মেলন করে এ তথ্য প্রকাশ করে। সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের তথ্য প্রকাশের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সম্মেলনে উপস্থিত ছিলেন সুজনের সভাপতি কাজী এবাদুল হক, সম্পাদক বদিউল আলম মজুমদার ও মন্ত্রিপরিষদের সাবেক সচিব আলী ইমাম মজুমদার।আগামী ১৫ জুন রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।সুজনের প্রকাশ করা তথ্য অনুযায়ী, ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। ২০০৮ সালে সব পদ মিলিয়ে ৯৯৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। এবার অংশ নিচ্ছেন ৭৪৭ জন প্রার্থী।বদিউল আলম জানান, এবারের সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে দলীয় নির্বাচন। এর ফলে প্রার্থী কম হয়েছে। আর প্রার্থী কম হওয়ায় ভোটাররা তুলনামূলকভাবে ভালো প্রার্থী নির্বাচনের সুযোগ হারাচ্ছেন। ভোটাররা এতে প্রতারিত হচ্ছেন।আলী ইমাম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের কাছে এবারের সিটি করপোরেশন নির্বাচন ‘অ্যাসিড টেস্ট’। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কার্যকর ভূমিকার একটা ধারণা এই সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে বুঝতে পারবে নির্বাচন কমিশন। সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলেও মনে করেন আলী ইমাম মজুমদার।