সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০০৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ আগস্ট সিটি গ্রুপের সিটি ফাউন্ডেশন প্রদান করেছে সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০০৯। শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্সড উইমেন নামের সংস্থার সঙ্গে যৌথভাবে আয়োজিত এই কর্মসূচিতে এ বছর চারটি বিভাগের মধ্যে তিন বিভাগে পুরস্কার পেয়েছেন তিন নারী। ঈশ্বরদী উপজেলার কৃষক নূরুন্নাহার নিজ প্রচেষ্টায় কীটনাশক প্রয়োগ ছাড়াই কৃষিপণ্য উৎপাদন করে বাংলাদেশের একজন মডেল নারী কৃষি উদ্যোক্তা হিসেবে এ স্বীকৃতি পান। আরেক বিজয়ী শারীরিক প্রতিবন্ধী রেহেনা বেগম স্বামীর সংস্কারে অভাব ঘোচাতে শুরু করেন হাঁস-মুরগি পালনের কাজ। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে বড় পরিসরে নিজের খামারের প্রসার ঘটান তিনি। তাঁর খামারে বর্তমানে এক হাজার লেয়ার মুরগি, ৬০০ ক্যামেল জাতের হাঁস, সাত শতকের পুকুর, একটি উন্নতজাতের গাভি ও বাছুর রয়েছে। একইভাবে স্বামীর সংসারে অভাব ঘোচাতে শাঁখা তৈরির কাজ শুরু করেন সাতক্ষীরার শেফালী রানী। অল্প দিনের মধ্যে তাঁর হাতের কাজ করা শাঁখা জনপ্রিয় হয়ে ওঠে।