সিটি গ্রুপকে দুই লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তি ছাড়াই তীর ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো এবং একই ব্র্যান্ডের চিনির প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্যের উল্লেখ না থাকায় সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা দুইটায় এক অভিযান চালিয়ে আদালতের ম্যাজিস্ট্রেট মো. আল আমীন এই দণ্ড দেন।