সিটি মেয়রের আহ্বান
বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ বলেন, ‘দক্ষিণাঞ্চলের হাজার হাজার শিক্ষার্থী বরিশালে মেসে থেকে পড়াশোনা করে। তাদের জন্য আরও ছাত্রাবাস নির্মাণ করা প্রয়োজন। বিশেষ করে নগরের অনেক মেসবাড়ি নোংরা ও পারিপার্শ্বিক অবস্থা বসবাসের অনুপযোগী। এসব বিষয়ে মেস মালিকেরা কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া নিলেও ঠিকভাবে আবাসনের ব্যবস্থা করে না। অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্রীরা বসবাস করে, যা কোনোভাবেই কাম্য নয়। তার পরও সিটি করপোরেশন থেকে একটা মনিটরিং ব্যবস্থা চালু করে কিছুটা সহযোগিতা করা হবে। এলাকার কাউন্সিলরদের নিয়ে মেসগুলোর পরিবেশ, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি খতিয়ে দেখা হবে।মেয়র শওকত হোসেন নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের জন্য যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান ছাত্রাবাস নির্মাণ করতে চায়, সে ক্ষেত্রে সিটি করপোরেশন তাদের জমি ও অন্যান্য বিষয়ে সহযোগিতা করবে। এ ছাড়া সিটি করপোরেশন থেকেও উদ্যোগ নেওয়া হবে।’