সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এবার পর্দায়
সপ্তম ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ধারণকৃত অনুষ্ঠানটি কাল শুক্রবার বেলা দুইটার সংবাদের পর চ্যানেল আইয়ে প্রচার করা হবে। পুরস্কার প্রদানের পাশাপাশি ছিল নবীন-প্রবীণ বরেণ্য ও খ্যাতিমান শিল্পীদের মনোমুগ্ধকর নানা পরিবেশনা। অংশ নেন ভারত, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার শিল্পীরাও। এবারের সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেয়েছেন আবদুল জব্বার। পুরস্কার পাওয়া অন্যরা হলেন—রবীন্দ্রসংগীতশিল্পী ইফফাত আরা দেওয়ান (সমালোচক), নন্দিতা ইয়াসমিন (জনপ্রিয়), নজরুলসংগীতশিল্পী নাশিদ কামাল (সমালোচক), সজীব (জনপ্রিয়), উচ্চাঙ্গসংগীতশিল্পী ওস্তাদ আজিজুল ইসলাম (সমালোচক), গীতিকার জুলফিকার রাসেল (সমালোচক), রবিউল ইসলাম জীবন (জনপ্রিয়), সংগীত পরিচালক শফিক তুহিন ও ইবরার টিপু যৌথভাবে (সমালোচক), তানভীর তারেক (জনপ্রিয়), লোকসংগীতশিল্পী কিরণচন্দ্র রায় (সমালোচক), রাম কানাই দাস (জনপ্রিয়), আধুনিক গানের শিল্পী আসিফ আকবর (সমালোচক), সুমনা বর্ধন (জনপ্রিয়), ছায়াছবির গানের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা (সমালোচক), বাপ্পা মজুমদার ও কণা যৌথভাবে (জনপ্রিয়), নবাগত শিল্পী নাহিদ সুলতানা (সমালোচক), নিশীথ সূর্য (জনপ্রিয়), সাউন্ড ইঞ্জিনিয়ার বাপ্পা মজুমদার (সমালোচক), সাজ্জাদ আরেফিন (জনপ্রিয়), কভার ডিজাইনার তৌহিন হাসান (সমালোচক), সাইফুল ইসলাম (জনপ্রিয়), ব্যান্ড ডি-ইল্যুমিনেশন (সমালোচক), বোহেমিয়ান (জনপ্রিয়) এবং মিউজিক ভিডিও নির্মাতা নাজমুল সাদাত (সমালোচক) ও গাজী শুভ্র (জনপ্রিয়)।অনুষ্ঠানটি পরিচালনা করেন শহিদুল আলম সাচ্চু। আর উপস্থাপনায় ছিলেন আফজাল হোসেন ও ফারজানা ব্রাউনিয়া।