সিডির মোড়ক উম্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরুকে নিবেদন করে শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর দুটি অডিও গানের সিডির মোড়ক উম্মোচিত হয়েছে গতকাল। অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন গীতিঅঙ্গন। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গানের সিডির মোড়ক উম্মোচন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, রবীন্দ্রসংগীতশিল্পী নীলোৎপল সাধ্য প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও নাট্যতত্ত্ব বিষয়ের বিভাগীয় প্রধান আফসার উদ্দিন আহমেদ।অনুষ্ঠানে বক্তব্য দেন গীতিঅঙ্গনের পরিচালক আবুল কালাম আজাদ। আনুষ্ঠানিকতা শেষে শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী দুটি সিডি থেকে ‘এ মণিহার আমায়’, ‘দেড় শ বছর আগে ফুটেছিল একটি কুসুম’, ‘ও আমার দেশের মাটি’, ‘অক্ষয় অম্লান তুমি হে রবীন্দ্রনাথ’সহ বিভিন্ন গান পরিবেশন করেন। দুটি সিডিতে ১৫টি করে গান রয়েছে। গানগুলো রচনা ও সুরারোপও করেছেন তিনি।