সিদরাতুলকে চাপা দেওয়া বাসটির চালক রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলছাত্রী সিদরাতুল মুনতাহা ওরফে পালোমাকে (৮) বাস চাপা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া চালক রহিজুল ইসলামকে দুই দিনের রিমান্ডে নিয়েছে কাফরুল থানা পুলিশ।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলো অনলাইনকে জানান, আজ সকালে বাসচালক রহিজুল ইসলামের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল বুধবার সকালে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় মিরপুর ১৪ নম্বর এলাকায় শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে মিল্ক ভিটা কোম্পানির একটি বাস স্কুলছাত্রী সিদরাতুল মুনতাহাকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। সিদরাতুল মনিপুর উচ্চবিদ্যালয়ের ইব্রাহিমপুর শাখার ইংরেজি মাধ্যমের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। ক্লাসে তার ক্রমিক ছিল এক।