সিদ্দিকের ‘এই তো ভালোবাসা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলছে সিদ্দিক অভিনীত এই তো ভালোবাসা চলচ্চিত্রের শুটিং। গত সোমবার থেকে পুবাইলে এ ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। এটি অভিনয়শিল্পী সিদ্দিকের প্রথম চলচ্চিত্র। ছবিটি নির্মাণ করছেন শাহীন কবির টুটুল।সিদ্দিক বললেন, ‘এই তো ভালোবাসা ছবির পুরো গল্প আমার চরিত্রটি ঘিরে। শুরুতেই বড় পর্দায় এ ধরনের সুযোগ পাব, ভাবতে পারিনি। যেহেতু সুযোগ পেয়ে গেলাম, তাই আমিও ভালো কিছু করার চেষ্টা করব।’ তিনি জানান, বেশ আগেই ছবিটির শুটিং শুরু হয়েছিল। তবে মাঝে কাজ বন্ধ ছিল। এবার টানা শুটিং করে ছবিটির কাজ শেষ করা হবে। নাটক থেকে সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি আরও বললেন, বড় পর্দায় কাজ করাটা একধরনের স্বপ্ন। ভাবিনি আমি এমন একটি চরিত্র পাব। এখনো আমার কাছে সিনেমাটি একধরনের স্বপ্নের মতোই। ছবি মুক্তির পরে হয়তো এই স্বপ্নের ঘোরটা কেটে যাবে। এখন যতটুকু কাজ করেছি তাতে বলতে পারি প্রেক্ষাগৃহে দর্শকেরা ছবিটি দেখে বেশ আনন্দিত হবেন।’ এ ছবিতে সিদ্দিক ছাড়াও অভিনয় করছেন নিরব, ইশানা, নিপুণ, এ টি এম শামসুজ্জামান প্রমুখ।