সিদ্ধান্ত সঠিক ছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসল্যান্ডে আগ্নেয়গিরির লাভার ছাইয়ে ছেয়ে যায় ইউরোপের আকাশ। দুর্ঘটনা এড়াতে তখন বিমান সংস্থাগুলোকে ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে শত শত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত ভুল ছিল দাবি করে বিমান সংস্থাগুলো বলেছে, এতে তাদের কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে। তবে ডেনমার্ক ও আইসল্যান্ডের একদল গবেষক বলেছেন, ফ্লাইট বন্ধের সিদ্ধান্তই সঠিক ছিল। তাঁদের মতে, আকাশজুড়ে মেঘের মতো যে ছাই ছড়িয়ে পড়েছিল, এর মধ্য দিয়ে বিমান চললে দুর্ঘটনা ঘটতে পারত। ওই ছাই এত সূক্ষ্ম ছিল যে বিমানের ইঞ্জিনে ঢুকে তা বিকলও হয়ে যেতে পারত। বিবিসি।