সিদ্ধার্থ শংকর রায়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার এক শোকবার্তায় বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর নির্দেশে তত্কালীন মন্ত্রিসভার সদস্য সিদ্ধার্থ শংকর রায় বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আশ্রয় গ্রহণকারীদের মধ্যে ত্রাণসাহায্য পৌঁছে দেওয়াসহ মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে প্রত্যক্ষভাবে সাহায্য করেছিলেন।দীপু মনি বলেন, ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রয়াত সিদ্ধার্থ শংকর রায় আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে যে অনন্য ভূমিকা পালন করেছেন, তার জন্য দেশবাসী চিরদিন তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।’পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শংকর রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, সিদ্ধার্থ শংকর রায় গতকাল শনিবার দক্ষিণ কলকাতার বেলতলা পার্কের নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। —বাসস