সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় যাত্রীবাহী একটি বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।নিহত হওয়া ব্যক্তিরা হলেন: অটোরিকশার চালক মোহাম্মদ হোসেন (২৯), আরোহী আলমগীর হোসেন (২৭) ও রমজান আলী (২৮)। আজ শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, আজ সকালে গোদনাইল এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আলমগীর হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশার চালক মোহাম্মদ হোসেন ও শহরের খানপুর ব্রাঞ্চ রোড এলাকার রমজান আলীর মৃত্যু হয়। আহত রিয়াজকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে বাসের ধাক্কায় তিনজনের নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় দুপুর সোয়া ১২টা থেকে ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, ‘ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালককে গ্রেপ্তার করা যায়নি।’ এ ব্যাপারে মামলা হয়েছে।