বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, সেন্ট গ্রেগরী উচ্চবিদ্যালয়, ঢাকাসুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। সফলতার জন্য নিবিড় অনুশীলনের কোনো বিকল্প নেই। সেই সঙ্গে চিন্তা করার দক্ষতা তোমাদের সফলতাকে নিশ্চিত করবে।# ইংরেজি প্রথম পত্রে বেশির ভাগ অংশই থাকে সৃজনশীল। সে জন্য যেসব শিক্ষার্থীর চিন্তাশক্তি বেশি প্রখর, তার সফলতার সুযোগও তত বেশি।# প্রথম পত্রে Reading Test-এ একটি এবং Vocabulary Test-এ একটি Fill in the blanks without clues রয়েছে। এ ক্ষেত্রে প্রথমত F/B-এর প্যাসেজটি ভালোভাবে পড়ে সামগ্রিকভাবে সঠিক ধারণা নিতে হবে। সেই সঙ্গে দুটি জিনিস মাথায় রাখা জরুরি। একটি হচ্ছে বাক্যের স্ট্রাকচার এবং অপরটি হচ্ছে সম্পূর্ণ বিষয়টির ধারণা। এ জন্য চিন্তাশক্তি বাড়ানো অতীব প্রয়োজন। # Reading Test-এ (Q No : 1-8) যে প্রশ্নগুলো থাকবে, তা ভালো করার জন্য প্যাসেজটি ভালো করে পড়ে সম্যক ধারণা লাভ করতে হবে। (Q-4)-এ একটি প্যারাগ্রাফ থাকে, সেখানে কিছু Key words দেওয়া থাকে। Key Wordগুলো প্যাসেজ অনুযায়ী সাজিয়ে ব্যবহার করতে হবে। এই ছোট প্যারাগ্রাফটিতে প্যাসেজের বাক্যগুলো হুবহু তুলে দেওয়া যাবে না। সে ক্ষেত্রে আইডিয়া ঠিক রেখে নিজের ভাষায় লিখতে হবে।(Q No-7) যে প্যারাগ্রাফটি এখানে লিখতে হবে, সেখানে First Person Description হতে হবে। চরিত্রটি হুবহু প্যাসেজের মতো হতে হবে তেমন কোনো বিষয় নয়। এ ক্ষেত্রে একই ক্লাসের হলেই চলবে।# Main Ideas-এর ক্ষেত্রে বাক্যগুলো প্যারাগ্রাফ আকারে লেখা উচিত।# (Q No-9-12) এ প্রশ্নগুলোতে নিবিড় অনুশীলনের কোনো বিকল্প নেই। Substitution Table-এর ক্ষেত্রে ১০টি অর্থবোধক বাক্য হওয়া আবশ্যক। তবে সময়ের অপচয় না করে যথাসম্ভব সিরিয়াল করা যেতে পারে। Re-arrangement একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে Sequenceটি কলামের মাধ্যমে দেখানো যেতে পারে এবং sequence অনুযায়ী বাক্যগুলো প্যারাগ্রাফ আকারে লিখতে হবে।# Unseen Paragraph, Composition ও লেটারের ক্ষেত্রে ইন্সট্রাকশন অনুযায়ী উত্তর করতে হবে। এ ক্ষেত্রে বিষয়ভিত্তিক স্বচ্ছ ধারণা থাকা দরকার।# ইংরেজি দ্বিতীয় পত্রে প্রথম অংশে গ্রামারের ক্ষেত্রে অনুশীলন ব্যতীত ভালো করার সুযোগ নেই। গ্রামার অংশের প্রশ্নগুলো গ্রামারের অংশ প্রথমেই উত্তর করা শ্রেয়।# Composition Part-এ অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দকৃত সময়ের বেশি ব্যয় করা যাবে না। দ্বিতীয় পত্রে এই অংশে যেহেতু Alternative answer করার (Paragraph Report, Dialogue/Summary) সুযোগ থাকে—সে জন্য উভয় আইটেমেরই চর্চা করা উচিত।# Formal Letter-এর ক্ষেত্রে গঠনরীতি পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলতে হবে। কারণ গঠনরীতি অনুযায়ী নম্বর দেওয়া হয়। তবে লেটার লেখার নিয়ম যুক্তিপূর্ণ ও বিষয়ভিত্তিক হতে হবে।