সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগ উপলক্ষে এন্ট্রি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আসন্ন সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগ উপলক্ষে লিগের নির্ধারিত দলগুলোকে ১৪ নভেম্বর বিকাল পাঁচটার মধ্যে এফিলিয়েশন ফি ও এন্ট্রি পরিশোধ করে অংশগ্রহণের সম্মতি প্রদান করতে অনুরোধ করা হয়েছে। আবেদনপত্রে অবশ্যই সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগ কমিটির জন্য দলীয় প্রতিনিধির নাম উল্লেখ করতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো অবস্থায়ই এন্ট্রি গ্রহণ করা হবে না।তেরখাদায় হাডুডু প্রতিযোগিতা: তেরখাদার ইখড়ি চিত্রা ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ১৬ দলীয় হাডুডু প্রতিযোগিতায় ইখড়ি দল চ্যাম্পিয়ন হয়েছে। ৫ নভেম্বর প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মেজবাউল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শারাফাত হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম আলমগীর হোসেন, মো. সাজ্জাদ হোসেন, মো. মিল্টন হোসেন মুন্সী, মো. লাভলু শেখ প্রমুখ।পাইকগাছায় মাহবুবুর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু: পাইকগাছা পৌরসভার সাবেক মেয়র প্রয়াত এস এম মাহবুবুর রহমান স্মরণে ‘মাহবুবুর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ ৪ নভেম্বর স্থানীয় সরদার আবু হোসেন কলেজ মাঠে শুরু হয়েছে। আট দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় লক্ষ্মীখোলা ফুটবল একাদশ ২-১ গোলে সিটিবুনিয়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি গাজী মোহাম্মাদ আলী। টাইগার স্পোর্টিং ক্লাব ও বয়রাঝাপা শাপলা ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম এনামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জি এ সবুর, সরদার আবুল বাশার, শেখ রুহুল কুদ্দুস, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, এস এম এ মাজেদ, আরিফুজ্জামান ও এস এম মিজানুর রহমান।খুলনা তৃতীয় বিভাগ ফুটবল লিগ শুরু: খুলনা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ৮ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) মাঠে তৃতীয় বিভাগ ফুটবল লিগ শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য মুহাম্মদ আলমগীর। খুলনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আজমল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ মো. মনিরুজ্জামান খান।