প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘সিপিএমকে আর সভা-সমাবেশ বা মিছিল করতে দেওয়া যাবে না। ওরা যেখানেই সভা-মিছিল করবে, তার ১২ ঘণ্টার মধ্যে তৃণমূল সেখানে পাল্টা সভা-মিছিল করবে।’ গতকাল মঙ্গলবার উত্তর ২৪ পরগনার শ্যামনগরে দলীয় এক সমাবেশে এ কথা বলেন মল্লিক। তিনি বলেন, ‘সিপিএম হচ্ছে গোখরো সাপ। গোখরো সাপ ঘরে ঢুকলে আপনারা সেই সাপের সঙ্গে যে ব্যবহার করেন, সেই ব্যবহার করুন সিপিএমের সঙ্গে।’খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আসন্ন পঞ্চায়েত নির্বাচনে একটি আসনও পাবে না সিপিএম। এই সিপিএমকে জেলা থেকে নির্মূল করতে হবে। এতটুকু জমি ছাড়া হবে না ওদের।’