সিপিএমের কাউকে বিয়ে নয়: তৃণমূল মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিপিএমের নেতা বা কর্মীর পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন না করতে তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রী পরামর্শ দিয়েছেন। গতকাল রোববার হাবড়ার সপ্তগ্রাম হাইস্কুল ময়দানে তৃণমূলের কর্মী সম্মেলনে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই অভিনব পরামর্শ দিয়েছেন।খাদ্যমন্ত্রীর পরামর্শ, ‘সিপিএমের কোনো নেতা বা কর্মীর পরিবারের সঙ্গে আপনারা বা আপনাদের পরিবারের কোনো সদস্য বৈবাহিক সম্পর্ক স্থাপন করবেন না। শুধু তা-ই নয়, সিপিএমের নেতা-কর্মীরা কোনো চায়ের দোকানে বসলে আপনারা সেখানে বসবেন না। আবার আপনারা কোনো চায়ের দোকানে বসলে কোনো সিপিএম-কর্মী ঢুকলে সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন।’মন্ত্রী আরও বলেন, ‘আপনাদের কারো সিপিএম আত্মীয় থাকলে তাদের সঙ্গেও কোনো যোগাযোগ রাখবেন না। সিপিএমকে এখনই সামাজিকভাবে বর্জন না করলেও মানসিক ও রাজনৈতিকভাবে বর্জন করুন।’কর্মিসম্মেলনে আরও উপস্থিত ছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, হাবড়া পৌরসভার চেয়ারম্যান তপতী দত্ত, হাবড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন প্রমুখ।